John 8:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ আল্লাহ্‌র, সে আল্লাহ্‌র কথাগুলো শুনে; এজন্যই তোমরা শোন না, কারণ তোমরা আল্লাহ্‌র নও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ঈশ্বরের আপনজন, সে ঈশ্বরের সব কথা শোনে। তোমরা যে শোনো না তার কারণ হল, তোমরা ঈশ্বরের আপনজন নও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে; এই জন্যই তোমরা শুন না, কারণ তোমরা ঈশ্বরের নহ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে ঈশ্বরের লোক, সে ঈশ্বরের কথা শোনে৷ আর এই কারণেই তোমরা শুনতে চাও না, কারণ তোমরা ঈশ্বরের নও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের সব কথা শোনে নে; তোমরা ঈশ্বরের কথা শোন না কারণ তোমরা ঈশ্বরের নও”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে; এই জন্যই তোমরা শুন না, কারণ তোমরা ঈশ্বরের নহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ঈশ্বরের, সে ঈশ্বরের কথা শোনে। আপনারা ঈশ্বরের নন বলে ঈশ্বরের কথা শোনেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক আল্লাহ্‌র, সে আল্লাহ্‌র কথা শোনে। আপনারা আল্লাহ্‌র নন বলে আল্লাহ্‌র কথা শোনেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর থেকে যে জাত, সে ঈশ্বরের আদেশ পালন করে। তোমরা যে পালন করছ না তার কারণ তোমরা ঈশ্বরের সন্তান নও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ঈশ্বরের লোক, সে ঈশ্বরের কথা শোনে৷ আর এই কারণেই তোমরা শুনতে চাও না, কারণ তোমরা ঈশ্বরের নও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে কেউ ঈশ্বরের সে ঈশ্বরের সব কথা শোনে; তোমরা ঈশ্বরের কথা শোন না কারণ তোমরা ঈশ্বরের নও।”