John 8:48 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদীরা জবাবে তাঁকে বললো, আমরা কি ঠিকই বলি না যে, তুমি এক জন সামেরীয় ও তোমাকে বদ-রূহে পেয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তরে ইহুদিরা যীশুকে বলল, “আমরা যে বলি, তুমি শমরীয় এবং একজন ভূতগ্রস্ত, তা কি যথার্থ নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদীরা উত্তর করিয়া তাঁহাকে কহিল, আমরা কি ভালই বলি না যে, তুমি একজন শমরীয় ও ভূতগ্রস্ত?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে ইহুদীরা বলল, ‘আমরা কি ঠিক বলিনি য়ে তুমি একজন শমরীয়, আর তোমার মধ্যে এক ভূত রয়েছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদীরা উত্তর দিয়ে তাঁকে বলল, আমরা কি সত্য বলি নি যে তুমি একজন শমরীয় এবং তোমাকে ভুতে ধরেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদীরা উত্তর করিয়া তাঁহাকে কহিল, আমরা কি ভালই বলি না যে, তুমি একজন শমরীয় ও ভূতগ্রস্ত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদী নেতারা যীশুকে বললেন, “আমরা কি ঠিক বলি নি যে, তুমি একজন শমরীয় আর তোমাকে ভূতে পেয়েছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইহুদী নেতারা ঈসাকে বললেন, “আমরা কি ঠিক বলি নি যে, তুমি একজন সামেরীয় আর তোমাকে ভূতে পেয়েছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী নেতৃবৃন্দ যীশুকে বলল, আমরা যে বলি, তুমি অন্ত্যজ শমরীয় এবং অপদেবতাগ্রস্ত-এ কথা ঠিকই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে ইহুদীরা বলল, “আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন শমরীয়, আর তোমার মধ্যে এক ভূত রয়েছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইহূদিরা উত্তর দিয়ে তাঁকে বলল, আমরা কি সত্য বলিনি যে তুমি একজন শমরীয় এবং তোমাকে ভূতে ধরেছে?