John 8:52 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদীরা তাঁকে বললো, এখন জানলাম, তোমাকে বদ-রূহে পেয়েছে; ইব্রাহিম ও নবীরা ইন্তেকাল করেছেন; আর তুমি বলছো, কেউ যদি আমার কথা পালন করে, সে কখনও মৃত্যুর আস্বাদ পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু একথা শুনে ইহুদিরা বলে উঠল, “এখন আমরা জানতে পারলাম যে, তুমি ভূতগ্রস্ত! অব্রাহাম এবং ভাববাদীদেরও মৃত্যু হয়েছে, তবু তুমি বলছ যে তোমার বাক্য পালন করে সে কখনও মৃত্যুর আস্বাদ পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদীরা তাঁহাকে বলিল, এখন জানিলাম, তুমি ভূতগ্রস্ত; অব্রাহাম ও ভাববাদিগণ মরিয়া গিয়াছেন; আর তুমি বলিতেছ, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনও মৃত্যুর আস্বাদ পাইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীরা তাঁকে বলল, ‘এখন আমরা বুঝেছি য়ে তোমায় ভূতে গ্রাস করেছে৷ অব্রাহাম ও ভাববাদীরা মারা গেছে আর তুমি বলছ, ‘যদি কেউ আমার শিক্ষা অনুসারে চলে, তবে সে মৃত্যুর আস্বাদ পাবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদীরা তাঁকে বলল, এখন আমরা জানতে পারলাম যে তোমাকে ভুতে ধরেছে। অব্রাহাম ও ভবিষৎ বক্তারা মরে গিয়েছেন কিন্তু তুমি বলছ কেউ যদি আমার বাক্য মেনে চলে সে কখনও মৃত্যুর স্বাদ পাবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদীরা তাঁহাকে বলিল, এখন জানিলাম, তুমি ভূতগ্রস্ত; অব্রাহাম ও ভাববাদিগণ মরিয়া গিয়াছেন; আর তুমি বলিতেছ, কেহ যদি আমার বাক্য পালন করে, সে কখনও মৃত্যুর আস্বাদ পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী নেতারা তাঁকে বললেন, “এবার আমরা সত্যি বুঝলাম যে, তোমাকে ভূতেই পেয়েছে। অব্রাহাম ও নবীরা মারা গেছেন, আর তুমি বলছ, ‘যদি কেউ আমার কথার বাধ্য হয়ে চলে সে কখনও মরবে না।’ তুমি কি পিতা অব্রাহাম থেকেও বড়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদী নেতারা তাঁকে বললেন, “এবার আমরা সত্যি বুঝলাম যে, তোমাকে ভূতেই পেয়েছে। ইব্রাহিম ও নবীরা মারা গেছেন, আর তুমি বলছ, ‘যদি কেউ আমার কথার বাধ্য হয়ে চলে সে কখনও মরবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীরা তাকে বলল, এবার আমরা নিশ্চিতভাবে জানলাম যে তুমি অপদেবতাগ্রস্ত। অব্রাহাম মৃত, নবীরাও মৃত। তা সত্ত্বেও তুমি বলছ যে ‘যদি কেউ আমার উপদেশ পালন করে কখনও সে মৃত্যুদর্শন করবে না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীরা তাঁকে বলল, “এখন আমরা বুঝেছি যে তোমায় ভূতে গ্রাস করেছে৷ অব্রাহাম ও ভাববাদীরা মারা গেছে আর তুমি বলছ, ‘যদি কেউ আমার শিক্ষা অনুসারে চলে, তবে সে মৃত্যুর আস্বাদ পাবে না৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইহূদিরা তাঁকে বলল, এখন আমরা জানতে পারলাম যে তোমাকে ভূতে ধরেছে। অব্রাহাম ও ভবিষ্যৎ বক্তারা মরে গিয়েছেন কিন্তু তুমি বলছ কেউ যদি আমার বাক্য মেনে চলে সে কখনও মৃত্যুর স্বাদ পাবে না।