John 9:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কয়েক জন ফরীশী বললো, সেই ব্যক্তি আল্লাহ্‌র কাছ থেকে আসে নি, কেননা সে বিশ্রামবার পালন করে না। আর কেউ কেউ বললো, যে ব্যক্তি গুনাহ্‌গার, সে কিভাবে এমন সব চিহ্ন-কাজ করতে পারে? এভাবে তাদের মধ্যে মতভেদ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরিশীদের মধ্যে কেউ কেউ বলল, “এই লোকটি ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ সে বিশ্রামদিন পালন করে না।” অন্য ফরিশীরা বলল, “যে পাপী, সে কী করে এমন চিহ্নকাজ করতে পারে?” এইভাবে তাদের মধ্যে মতভেদ দেখা দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কয়েক জন ফরীশী বলিল, সে ব্যক্তি ঈশ্বর হইতে আইসে নাই, কেননা সে বিশ্রামবার পালন করে না। আর কেহ কেহ বলিল, যে ব্যক্তি পাপী, সে কি প্রকারে এমন সকল চিহ্ন-কার্য্য করিতে পারে? এইরূপে তাহাদের মধ্যে মতভেদ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফরীশীদের মধ্যে কেউ কেউ বলল, ‘এই লোক ঈশ্বরের কাছ থেকে আসে নি, কারণ এ বিশ্রামবারের নিয়ম মানে না৷’ আবার অন্যরা বলল, ‘একজন পাপী কিভাবে এই সব অলৌকিক কাজ করতে পারে?’ তাই এই নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কয়েক জন ফরীশী বলল, এই মানুষটি ঈশ্বর থেকে আসে নি, কারণ সে বিশ্রামবার মেনে চলে না। অন্যেরা বলল, কেমন করে এক জন মানুষ এই সব আশ্চর্য কাজ করতে পারে? সুতরাং তাদের মধ্যে বিভেদ তৈরী হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কয়েক জন ফরীশী বলিল, সেই ব্যক্তি ঈশ্বর হইতে আইসে নাই, কেননা সে বিশ্রামবার পালন করে না। আর কেহ কেহ বলিল, যে ব্যক্তি পাপী, সে কি প্রকারে এমন সকল চিহ্ন-কার্য করিতে পারে? এইরূপে তাহাদের মধ্যে মতভেদ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে ফরীশীদের মধ্যে কয়েকজন বললেন, “ঐ লোকটি ঈশ্বরের কাছ থেকে আসে নি, কারণ সে বিশ্রামবার পালন করে না।” অন্য ফরীশীরা বললেন, “যে লোক পাপী সে কেমন করে এই রকম আশ্চর্য কাজ করতে পারে?” এইভাবে তাঁদের মধ্যে মতের অমিল দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ফরীশীদের মধ্যে কয়েকজন বললেন, “ঐ লোকটি আল্লাহ্‌র কাছ থেকে আসে নি, কারণ সে বিশ্রামবার পালন করে না।” অন্য ফরীশীরা বললেন, “যে লোক গুনাহ্‌গার সে কেমন করে এই রকম অলৌকিক কাজ করতে পারে?” এইভাবে তাঁদের মধ্যে মতের অমিল দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফরিশীদের মধ্যে কয়েকজন বললেন, এই লোকটি আদৌ ঈশ্বরভক্ত নয়। কারণ এ সাব্বাথ দিনের বিধি পালন করে না। অন্যেরা বললেন, একজন পাপী কি করে এমন অলৌকিক কাজ করতে পারে? এইভাবে ওদের মধ্যে মতভেদ দেখা দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরীশীদের মধ্যে কেউ কেউ বলল, “এই লোক ঈশ্বরের কাছ থেকে আসে নি, কারণ এ বিশ্রামবারের নিয়ম মানে না৷” আবার অন্যরা বলল, “একজন পাপী কিভাবে এই সব অলৌকিক কাজ করতে পারে?” তাই এই নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কয়েক জন ফরীশী বলল, এই মানুষটি ঈশ্বর থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার মেনে চলে না। অন্যেরা বলল, কেমন করে একজন পাপী মানুষ এই সব আশ্চর্য্য কাজ করতে পারে? সুতরাং তাদের মধ্যে বিভেদ তৈরী হল।