John 9:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সাহাবীরা তাঁকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কে গুনাহ্ করেছিল, এই ব্যক্তি, না এর পিতা-মাতা, যাতে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “রব্বি, কার পাপের কারণে এ অন্ধ হয়ে জন্মেছে, নিজের না এর বাবা-মার?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার শিষ্যেরা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি, না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর অনুগামীরা তাঁকে জিজ্ঞেস করল, ‘গুরু, কার পাপে এ অন্ধ হয়ে জন্মেছে? এর পাপে অথবা এর বাবা-মার পাপে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কে পাপ করেছিল এই লোকটি না এই লোকটির বাবা মা, যাতে এ অন্ধ হয়ে হয়ে জন্মেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার শিষ্যেরা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এই ব্যক্তি, না ইহার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিষ্যেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার মা-বাবার?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাহাবীরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “হুজুর, কার গুনাহে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার মা-বাবার?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? এর নিজের পাপে, না এর পিতামাতার পাপে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর অনুগামীরা তাঁকে জিজ্ঞেস করল, “গুরু, কার পাপে এ অন্ধ হয়ে জন্মেছে? এর পাপে অথবা এর বাবা-মার পাপে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর শিষ্যেরা তাঁকে জিজ্ঞাসা করলেন, রব্বি, কে পাপ করেছিল এই লোকটি না এই লোকটী বাবা মা, যাতে এ অন্ধ হয়ে জন্মেছে?