John 9:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পিতা-মাতা ইহুদীদেরকে ভয় করতো, সেজন্য এই কথা বললো; কেননা ইহুদীরা আগেই স্থির করেছিল, কেউ যদি তাঁকে মসীহ্‌ বলে স্বীকার করে, তা হলে সে সমাজচ্যুত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বাবা-মা ইহুদিদের ভয়ে একথা বলল, কারণ ইহুদিরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিল, যীশুকে যে খ্রীষ্ট বলে স্বীকার করবে, সমাজভবন থেকে তাড়িয়ে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পিতামাতা যিহূদীদিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল; কেননা যিহূদীরা পূর্ব্বেই স্থির করিয়াছিল, কেহ যদি তাঁহাকে খ্রীষ্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাজচ্যুত হইবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী নেতাদের ভয়ে, তার বাবা-মা এই কথা বলল৷ কারণ ইহুদী নেতারা আগেই স্থির করেছিল য়ে কেউ যদি যীশুকে মশীহ বলে স্বীকার করে, তবে সে প্রার্থনা সভা থেকে বিতাড়িত হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার বাবা মা যিহূদীদের এই কথা বলল কারণ তারা তাদের ভয় করত। কেননা যিহূদীরা আগেই ঠিক করেছিল কেহ যদি তাঁকে খ্রীষ্ট বলে স্বীকার করে তবে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পিতামাতা যিহূদীদিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল; কেননা যিহূদীরা পূর্বেই স্থির করিয়াছিল, কেহ যদি তাহাকে খ্রীষ্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাজচ্যুত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মা-বাবা যিহূদী নেতাদের ভয়ে এই সব কথা বলল, কারণ যিহূদী নেতারা আগেই ঠিক করেছিলেন যে, কেউ যদি যীশুকে মশীহ বলে স্বীকার করে তবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মা-বাবা ইহুদী নেতাদের ভয়ে এই সব কথা বলল, কারণ ইহুদী নেতারা আগেই ঠিক করেছিলেন যে, কেউ যদি ঈসাকে মসীহ্‌ বলে স্বীকার করে তবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার বাবা-মা ইহুদী নেতৃবৃন্দের ভয়ে এভাবে উত্তর দিল, কারণ ইহুদী নেতারা ঠিক করেছিলেন যে যদি কেউ যীশুকে খ্রীষ্ট বলে স্বীকার করে তাহলে তাকে সমাজচ্যুত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী নেতাদের ভয়ে, তার বাবা-মা এই কথা বলল৷ কারণ ইহুদী নেতারা আগেই স্থির করেছিল যে কেউ যদি যীশুকে মশীহ বলে স্বীকার করে, তবে সে প্রার্থনা সভা থেকে বিতাড়িত হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বাবা মা ইহূদিদের এই কথা বলল কারণ তারা তাদের ভয় করত। কারণ ইহূদিরা আগেই ঠিক করেছিল কেউ যদি যীশুকে খ্রীষ্ট বলে স্বীকার করে তবে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হবে।