John 9:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যে অন্ধ ছিল, তারা দ্বিতীয়বার তাকে ডেকে বললো, আল্লাহ্র গৌরব স্বীকার কর; আমরা জানি যে, সেই ব্যক্তি গুনাহ্গার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আগে অন্ধ ছিল, সেই ব্যক্তিকে তারা দ্বিতীয়বার ডেকে এনে বলল, “ঈশ্বরকে গৌরব প্রদান করো। আমরা জানি, সেই ব্যক্তি একজন পাপী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যে অন্ধ ছিল, তাহারা দ্বিতীয় বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার কর; আমরা জানি যে, সেই ব্যক্তি পাপী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই য়ে অন্ধ ছিল, ইহুদী নেতারা তাকে দ্বিতীয় বার ডেকে বলল, ‘ঈশ্বরকে মহিমা প্রদান কর৷ সত্য বল আমরা জানি ঐ লোকটা পাপী৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তারা দ্বিতীয় বার সেই অন্ধ মানুষকে ডেকে তাকে বলল ঈশ্বরকে প্রশংসা কর। আমরা জানি যে সে একজন পাপী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যে অন্ধ ছিল, তাহারা দ্বিতীয় বার তাহাকে ডাকিয়া কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার কর; আমরা জানি যে, সেই ব্যক্তি পাপী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি আগে অন্ধ ছিল নেতারা তাকে দ্বিতীয় বার ডেকে বললেন, “তুমি সত্যি কথা বলে ঈশ্বরের গৌরব কর। আমরা তো জানি ঐ লোকটা পাপী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি আগে অন্ধ ছিল নেতারা তাকে দ্বিতীয় বার ডেকে বললেন, “তুমি সত্যি কথা বলে আল্লাহ্র প্রশংসা কর। আমরা তো জানি ঐ লোকটা গুনাহ্গার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তাঁরা দৃষ্টিপ্রাপ্ত সেই জন্মান্ধ লোকটিকে দ্বিতীয়বার ডেকে বললেন, ঈশ্বরের সামনে সত্য কথা বল। আমরা জানি ঐ লোকটা একটা পাপী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যে অন্ধ ছিল, ইহুদী নেতারা তাকে দ্বিতীয় বার ডেকে বলল, “ঈশ্বরকে মহিমা প্রদান কর৷ সত্য বল আমরা জানি ঐ লোকটা পাপী৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা দ্বিতীয়বার সেই অন্ধ মানুষকে ডেকে তাকে বলল ঈশ্বরকে গৌরব কর। আমরা জানি যে সে একজন পাপী।