John 9:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জবাবে তাকে বললো, তুই একেবারে গুনাহ্‌তেই জন্মেছিস, আর তুই আমাদেরকে শিক্ষা দিচ্ছিস্‌? পরে তারা তাকে বের করে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে তারা বলল, “তোর জন্ম পাপেই হয়েছে, তুই কী করে আমাদের শিক্ষা দেওয়ার সাহস পেলি?” আর তারা তাকে সমাজ থেকে বের করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপেই জন্মিয়াছিস্‌, আর তুই আমাদিগকে শিক্ষা দিতেছিস্‌? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে তারা তাকে বলল, ‘তুই তো পাপেই জন্মেছিস! আর তুই কিনা আমাদের শিক্ষা দিতে চাইছিস?’ তারপর তারা তাকে তাড়িয়ে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা উত্তর দিয়ে তাকে বলল, তুই একেবারে পাপেই জন্ম নিয়েছিস, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? তখন তারা তাকে সমাজ থেকে বের করে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপেই জন্মিয়াছিস্‌, আর তুই আমাদিগকে শিক্ষা দিতেছিস্‌? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে নেতারা বললেন, “তোর জন্ম হয়েছে একেবারে পাপের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস?” এই বলে তাঁরা তাকে সমাজ থেকে বের করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে নেতারা বললেন, “তোর জন্ম হয়েছে একেবারে গুনাহের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস?” এই বলে তাঁরা তাকে সমাজ থেকে বের করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, পাপেই জন্মেছিস তুই। আর তুই কি না এসেছিল আমাদের জ্ঞান দিতে?-এই বলে তাঁরা তাকে সমাজভবন থেকে তাড়িয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে তারা তাকে বলল, “তুই তো পাপেই জন্মেছিস! আর তুই কিনা আমাদের শিক্ষা দিতে চাইছিস?” তারপর তারা তাকে তাড়িয়ে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা উত্তর দিয়ে তাকে বলল, তুই একেবারে পাপেই জন্ম নিয়েছিস, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? তখন তারা তাকে সমাজ থেকে বের করে দিল।