John 9:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রতিবেশীরা এবং যারা আগে তাকে দেখেছিল যে, সে ভিক্ষা করতো, তারা বলতে লাগল, এ কি সে নয়, যে বসে ভিক্ষা চাইত?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার প্রতিবেশীরা এবং যারা তাকে আগে ভিক্ষা করতে দেখেছিল, তারা বলল, “যে ব্যক্তি বসে ভিক্ষা করত, এ কি সেই একই ব্যক্তি নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রতিবাসীরা, এবং যাহারা পূর্ব্বে তাহাকে দেখিয়াছিল যে, সে ভিক্ষা করিত, তাহারা বলিতে লাগিল, এ কি সেই নয়, যে বসিয়া ভিক্ষা চাহিত?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই লোকটির প্রতিবেশীরা ও যাঁরা তাকে ভিক্ষা করতে দেখত তারা বলল, ‘এ কি সেই লোক নয় য়ে বসে বসে ভিক্ষা করত?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন লোকটির প্রতিবেসীরা এবং যারা আগে তাকে দেখেছিল যে, সে ভিক্ষা করত, তারা বলতে লাগল এ কি সেই লোকটি নয় যে বসে ভিক্ষা করত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রতিবাসীরা, এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে, সে ভিক্ষা করিত, তাহারা বলিতে লাগিল, এ কি সেই নয়, যে বসিয়া ভিক্ষা চাহিত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এ কি সেই লোকটি নয়, যে বসে বসে ভিক্ষা করত?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এ কি সেই লোকটি নয়, যে বসে বসে ভিক্ষা করত?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকটির প্রতিবেশীরা এবং যারা তাকে আগে ভিক্ষে করতে দেখেছে, তারা বলল, এই লোকটা না বসে ভিক্ষে করত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই লোকটির প্রতিবেশীরা ও যারা তাকে ভিক্ষা করতে দেখত তারা বলল, “এ কি সেই লোক নয় যে বসে বসে ভিক্ষা করত?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকটী প্রতিবেশীরা এবং যারা আগে তাকে দেখেছিল যে, সে ভিক্ষা করত, তারা বলতে লাগল একি সেই লোকটি নয় যে বসে ভিক্ষা করত?