Jonah 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাঁকে বললো, আমরা তোমাকে কি করলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হতে পারে? কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হয়ে উঠছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্র ক্রমেই উত্তাল ও বিক্ষুব্ধ হয়ে উঠছিল। তাই, তারা তাকে জিজ্ঞাসা করল, “সমুদ্রকে শান্ত করার জন্য তোমার প্রতি আমাদের কী করা উচিত?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা তাঁহাকে বলিল, আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে? কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা তাঁহাকে বলিল, আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে? কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাগর অশান্ত থেকে আরও অশান্ত হয়ে উঠছিল বলে তারা তাঁকে জিজ্ঞাসা করল, “সমুদ্র যাতে আমাদের জন্য শান্ত হয় সেইজন্য আমরা তোমাকে নিয়ে কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাগর অশান্ত থেকে আরও অশান্ত হয়ে উঠছিল বলে তারা তাঁকে জিজ্ঞাসা করল, “সমুদ্র যাতে আমাদের জন্য শান্ত হয় সেইজন্য আমরা তোমাকে নিয়ে কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছিল। তাই তারা তাঁকে বলল, সমুদ্রকে শান্ত করার জন্য তোমাকে নিয়ে এখন আমরা কি করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাতাস ও সমুদ্রের ঢেউ ক্রমশঃ শক্তিশালী হতে আরম্ভ করছিল| তাই লোকরা যোনাকে জিজ্ঞেস করল, “আমারা আমাদের রক্ষা করার জন্য কি করবো? সমুদ্রকে শান্ত হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা তাঁকে বলল, “আমরা তোমাকে কি করলে সমুদ্র আমাদের প্রতি শান্ত হতে পারে?” কারণ সমুদ্র তখন আরো ভয়াবহ হয়ে উঠছিল।