Jonah 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙ্গায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করতে লাগল; কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হয়ে উঠছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না করে সেই লোকেরা প্রাণপণ চেষ্টা করল, যেন তারা জাহাজটিকে ডাঙায় নিয়ে যেতে পারে। কিন্তু তারা পেরে উঠল না, বরং সমুদ্র আগের থেকেও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙ্গায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল; কিন্তু পারিল না, কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙ্গায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল; কিন্তু পারিল না, কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও সেই নাবিকেরা তা না করে ডাংগার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল; কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও সেই নাবিকেরা তা না করে ডাংগার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল; কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাবিকেরা তবুও জাহাজটিকে তীরে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণে দাঁড় টানতে লাগল কিন্তু পারল না, কারণ ঝড়ের প্রচণ্ড দাপট ক্রমেই ভীষণ হয়ে উঠছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা যোনাকে সমুদ্র ছুঁড়ে দিতে চাইল না| নৌকাটিকে তীরে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগল| কিন্তু তারা সফল হল না| প্রচণ্ড বাতাস এবং উৎতাল সমুদ্রের ঢেউ আরও শক্তিশালী হয়ে উঠতে লাগল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করল; কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে আরো ভয়াবহ হয়ে উঠছিল।