Jonah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই লোকেরা মাবুদকে ভীষণ ভয় করতে লাগল; আর তারা মাবুদের উদ্দেশে কোরবানী করলো এবং নানা মানত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর ফলে জাহাজের লোকেরা সদাপ্রভুকে অত্যন্ত ভয় করল এবং তারা সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ ও বিভিন্ন প্রকার মানত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল; আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল, এবং নানা মানত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল; আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল, এবং নানা মানত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সেই লোকেরা সদাপ্রভুকে ভীষণ ভয় করতে লাগল। তারা সদাপ্রভুর উদ্দেশে পশু উৎসর্গ করল এবং তাঁর কাছে কতগুলো মানত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সেই লোকেরা মাবুদকে ভীষণ ভয় করতে লাগল। তারা মাবুদের উদ্দেশে পশু-কোরবানী দিল এবং তাঁর কাছে কতগুলো মানত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনায় নাবিকেরা ভয়ে বিস্ময়ে আতঙ্কিত হয়ে উঠল। সসম্ভ্রমে তারা যোনার প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করার মানত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল এবং তারা প্রভুকে খুব ভয় পেত| তারা প্রভুর নামে বিশেষ শপথ নিল এবং নৈবেদ্য উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই লোকেরা সদাপ্রভুর থেকে খুব ভয় পেল; আর তারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করল এবং নানা মানত করল।