Jonah 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ইউনুসকে গ্রাস করার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন; সেই মাছের উদরে ইউনুস তিন দিন ও তিন রাত রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে সদাপ্রভু যোনাকে গিলে ফেলার জন্য একটি বিশাল মাছ পাঠালেন এবং যোনা তিন দিন ও তিনরাত সেই মাছের পেটে রইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যোনাকে গ্রাস করণার্থে একটা বৃহৎ মৎস্য নিরূপণ করিয়াছিলেন; সেই মৎস্যের উদরে যোনা তিন দিন ও তিন রাত্রি যাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যোনাকে গ্রাস করণার্থে একটা বৃহৎ মৎস্য নিরূপণ করিয়াছিলেন; সেই মৎস্যের উদরে যোনা তিন দিন ও তিন রাত্রি যাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে যোনাকে গিলে ফেলবার জন্য সদাপ্রভু একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। যোনা সেই মাছের পেটে তিন দিন তিন রাত রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে ইউনুসকে গিলে ফেলবার জন্য মাবুদ একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। ইউনুস সেই মাছের পেটে তিন দিন তিন রাত রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনাকে সমু্দ্রে ফেলে দেওয়ার সাথে সাথে প্রভু পরমেশ্বরের নির্দেশে বিরাট একটা মাছ যোনাকে গিলে ফেলল। যোনা তিন দিন ও তিন রাত সেই মাছের পেটে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রভু যোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন| যোনা মাছের পেটের মধ্যে তিন দিন ও তিন রাত্রি রইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু যোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন; সেই মাছের পেটে যোনা তিন দিন ও তিন রাত কাটালেন।