Jonah 1:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ওঠ, নিনেভেতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কেননা তাদের নাফরমানী আমার সম্মুখে উঠেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওঠো ও নীনবী মহানগরে যাও এবং তাদের বিরুদ্ধে প্রচার করো, কারণ তাদের দুষ্টতার কথা আমার কান পর্যন্ত পৌঁছেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি উঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি উঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি সেই বড় শহর নিনেভেতে গিয়ে তার বিরুদ্ধে তবলিগ কর, কারণ তার লোকদের খারাপী আমি দেখতে পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহানগরী নীনবীতে যাও। সেখানকার অধিবাসীদের কাছে ঘোষণা কর যে তাদের দুষ্কর্মগুলি আমার অজ্ঞাত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নীনবী একটা বড় শহর| আমি শুনেছি, সেখানকার লোকরা নানা রকম খারাপ কাজকর্ম করছে| কাজেই সেই শহরে যাও এবং লোকদের বল তারা যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ওঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা কর, কারণ তাদের দুষ্টতা আমার সামনে প্রকাশিত হয়েছে।”