Jonah 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জাহাজের ক্যাপ্টেন তাঁর কাছে এসে বললেন, ওহে, তুমি যে ঘুমাচ্ছো তোমার কি হল? ওঠ, তোমার আল্লাহ্কে ডাক; হয় তো আল্লাহ্ আমাদের বিষয় চিন্তা করবেন ও আমরা ধ্বংস হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নাবিকদের কর্মকর্তা তার কাছে গিয়ে বললেন, “ওহে, তুমি কি করে ঘুমিয়ে আছ? উঠে পড়ো ও তোমার দেবতাকে ডাকো! হয়তো তিনি আমাদের প্রতি দৃষ্টি দেবেন এবং আমরা ধ্বংস হব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন জাহাজের অধ্যক্ষ তাঁহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ তোমার কি হইল? উঠ, তোমার ঈশ্বরকে ডাক; হয় ত ঈশ্বর আমাদের বিষয় চিন্তা করিবেন, ও আমরা বিনষ্ট হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন জাহাজের অধ্যক্ষ তাঁহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ তোমার কি হইল? উঠ, তোমার ঈশ্বরকে ডাক; হয় ত ঈশ্বর আমাদের বিষয় চিন্তা করিবেন, ও আমরা বিনষ্ট হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন জাহাজের ক্যাপ্টেন যোনার কাছে গিয়ে বললেন, “তুমি কেমন করে ঘুমাচ্ছ? উঠে তোমার দেবতাকে ডাক। তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন জাহাজের ক্যাপ্টেন ইউনুসের কাছে গিয়ে বললেন, “তুমি কেমন করে ঘুমা"ছ? উঠে তোমার দেবতাকে ডাক। তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাহাজের অধ্যক্ষ তাঁর কাছে এসে বললেন, একি, তুমি ঘুমাচ্ছ কি করে? ওঠ, তোমার দেবতাকে ডাক, হয়তো তিনি দয়া করবেন। আমরা রক্ষা পেয়ে যাব!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নৌকার প্রধান মাঝি যোনাকে দেখতে পেল এবং বলল, “উঠে পড়ো! তুমি কেন ঘুমাচ্ছো? তুমি তোমার দেবতার কাছে প্রার্থনা করো! দেবতা বযতো তোমার প্রার্থনা শুনবেন এবং আমাদের রক্ষা করবেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন জাহাজের মালিক তাঁর কাছে এসে বললেন, “ওহে, তুমি যে ঘুমাচ্ছ তোমার কি হল? ওঠ, তোমার দেবতাকে ডাক; হয় তো দেবতা আমাদের বিষয়ে চিন্তা করবেন ও আমরা বিনষ্ট হব না।”