Jonah 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নাবিকেরা পরসপর বললো, এসো, আমরা গুলিবাঁট করি, তা হলে জানতে পারব, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে। পরে তারা গুলিবাঁট করলো, আর ইউনুসের নামে গুলি উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর নাবিকেরা পরস্পরকে বলল, “এসো, আমরা গুটিকাপাত করে দেখি, এই দুর্যোগের জন্য আমাদের মধ্যে কে দায়ী।” তারা যখন গুটিকাপাত করল, যোনার নামে গুটি উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নাবিকেরা পরস্পর কহিল, আইস, আমরা গুলিবাঁট করি, তাহা হইলে জানিতে পারিব, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাঁট করিল, আর যোনার নামে গুলি উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নাবিকেরা পরস্পর কহিল, আইস, আমরা গুলিবাঁট করি, তাহা হইলে জানিতে পারিব, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাঁট করিল, আর যোনার নামে গুলি উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে নাবিকেরা একে অন্যকে বলল, “কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এস, আমরা গুলিবাঁট করে দেখি।” তারা গুলিবাঁট করলে পর যোনার নাম উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে নাবিকেরা একে অন্যকে বলল, “কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এস, আমরা গুলিবাঁট করে দেখি।” তারা গুলিবাঁট করলে পর ইউনুসের নাম উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে নাবিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এস, আমরা পাশার ঘুঁটি চেলে দেখি, কার দোষে আমাদের এই বিপদ ঘটেছে। ঘুঁটি চেলে দেখা গেল, যোনার নাম উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকরা একে অপরকে বলল, “আমার অবশ্যই ঘুঁটি চেলে জানতে চেষ্টা করব এই দুর্যোগগুলো কেন আমাদের ভাগ্যে ঘটছে|” সে জন্য লোকে ঘুঁটি চালল এবং দেখা গেল, যোনার জন্যেই এই দুর্যোগগুলো ঘটছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নাবিকেরা একে অপরকে বলল, “এস, আমরা গুলিবাঁট করি, তাহলে জানতে পারবে কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? পরে তারা গুলিবাঁট করল, আর যোনার নামে গুলি উঠল।”