Jonah 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা তাকে বললো, বল দেখি, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? তোমার ব্যবসা কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোন্‌ দেশের লোক? কোন্‌ জাতির লোক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা তাকে জিজ্ঞাসা করল, “আমাদের বলো, আমাদের উপর এই সমস্ত সংকট আনার জন্য কে দায়ী? তুমি কী করো? তুমি এসেছই বা কোথা থেকে? তোমার দেশের নাম কী? তোমার জাতি কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা তাঁহাকে কহিল, বল দেখি, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসায় কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন্‌ দেশের লোক? কোন্‌ জাতীয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা তাহাকে কহিল, বল দেখি, কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসা কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন্‌ দেশের লোক? কোন্‌ জাতির লোক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি আমাদের বল, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ কর? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন্‌ দেশের লোক? তুমি কোন্‌ জাতির লোক?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি আমাদের বল, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ কর? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন্‌ দেশের লোক? তুমি কোন্‌ জাতির লোক?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যোনাকে বলল, বল, কেন আমাদের এই বিপত্তি ঘটল? তোমার পেশা কি? কোথা থেকে আসছ তুমি? তোমার দেশ কোথায়? তুমি কোন জাতির লোক?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকরা যোনাকে বলল, “দেখ তোমার দোষেই এই ভয়ঙ্কর ঝড় আমাদের ভাগ্যে ঘটছে! সেজন্য আমাদের বল তুমি কি করেছো? তোমার পেশা কি? তুমি কোথা থেকে আসছো? তোমার দেশ কোথায়? তোমার লোকরা কারা?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাকে বলল, “বল দেখি, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? তোমার পেশা কি? কোন জায়গা থেকে এসেছ? তুমি কোন দেশের লোক? কোন জাতি?”