Jonah 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে বললেন, আমি এক জন ইবরানী; আমি মাবুদকে ভয় করি, তিনি বেহেশতের আল্লাহ্, তিনি সমুদ্র ও স্থল নির্মাণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনা উত্তর দিলেন, “আমি একজন হিব্রু এবং আমি সদাপ্রভুর উপাসনা করি। তিনি স্বর্গের ঈশ্বর, যিনি সমুদ্র ও ভূমি নির্মাণ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে কহিলেন, আমি ইব্রীয়; আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও স্থল নির্ম্মাণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে কহিলেন, আমি ইব্রীয়; আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও স্থল নির্মাণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোনা বললেন, “আমি একজন ইব্রীয়। আমি স্বর্গের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করি। তিনিই সাগর ও ভূমি তৈরী করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইউনুস বললেন, “আমি একজন ইবরানী। আমি বেহেশতের মাবুদ আল্লাহ্র এবাদত করি। তিনিই সাগর ও ভূমি তৈরী করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনা তাদের বললেন, আমি একজন ইব্রীয় আমি স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসক। তিনিই সমুদ্র ও ধরাতল সৃষ্টি করেছেন। আমি তাঁকে এড়িয়ে চলতে চাই। তাই পালাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনা লোকদের বললেন, “আমি একজন ইব্রীয় (ইহূদী)| আমি প্রভু, স্বর্গের ঈশ্বরের উপাসনা করি, তিনি সেই ঈশ্র যিনি সমুদ্র ও ভুমি সৃষ্টি করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে বললেন, “আমি ইব্রীয়; আমি সদাপ্রভুকে ভয় করি, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও শুকনো ভূমি সৃষ্টি করেছেন।”