Jonah 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউনুস ঐ মাছটির উদরে থেকে তাঁর আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করলেন। তিনি বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মাছের পেটের মধ্যে থেকে যোনা, তার ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোনা ঐ মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোনা ঐ মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনা সেই মাছের পেটে থেকে তাঁর ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, “হে সদাপ্রভু, আমার কষ্টের সময়ে আমি তোমাকে ডাকলাম আর তুমি আমাকে উত্তর দিলে। মৃতস্থানের গভীরতা থেকে আমি সাহায্যের জন্য ডাক দিলাম আর তুমি আমার কান্না শুনলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউনুস সেই মাছের পেটে থেকে তাঁর মাবুদ আল্লাহ্‌র কাছে মুনাজাত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৎস্যের উদরে যোনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে নিবেদিত প্রার্থনা:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাছের পেটের মধ্যে থাকাকালীন যোনা প্রভু, তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোনা ঐ মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।