Jonah 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ সেই মাছটিকে হুকুম করলেন, আর সে ইউনুসকে শুকনো ভূমির উপরে বমি করে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু সেই মাছকে আদেশ দিলে, তা যোনাকে বমি করে শুকনো ভূমিতে ফেলে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন, আর সে যোনাকে শুষ্ক ভূমির উপরে উদগীরণ করিয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন, আর সে যোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্‌গীরণ করিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু মাছটাকে আদেশ দিলেন আর মাছটা যোনাকে শুকনা জমির উপর বমি করে বের করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ মাছটাকে হুকুম দিলেন আর মাছটা ইউনুসকে শুকনা জমির উপর বমি করে বের করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বরের নির্দেশে সেই মৎস্য যোনাকে সমুদ্র তীরে উদ্‌গীরণ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন এবং মাছটি বমি করে যোনাকে জমির উপরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু সেই মাছকে বললেন, আর সে যোনাকে শুকনো ভূমির ওপরে উগরে দিল।