Jonah 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করলো, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়ে বয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে গভীর জলে, সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে, আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল; তোমার সকল ঢেউ, তোমার সমস্ত তরঙ্গ, আমাকে বয়ে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমাকে গভীর জলে, সাগরের তলায় ফেলে দিলে আর আমি স্রোতের মধ্যে তলিয়ে গেলাম; তোমার সমস্ত ঢেউ আমার উপর দিয়ে বয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমাকে গভীর পানিতে, সাগরের তলায় ফেলে দিলে আর আমি স্রোতের মধ্যে তলিয়ে গেলাম; তোমার সমস্ত ঢেউ আমার উপর দিয়ে বয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সাগরের অতল গভীরে আমাকে নিক্ষেপ করেছিলে, অগাধ জলরাশি আমাকে গ্রাস করেছিল তোমারই সৃষ্ট সাগর তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস বয়ে গেল আমার উপর দিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন| আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল| আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম| আমার চারিদিকে কেবলই জল ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাকে গভীর জলে, সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল, তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ, আমার ওপর দিয়ে গেল।”

Recommended Reading