Jonah 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জলরাশি আমাকে ঘিরে ধরলো, প্রাণ পর্যন্ত উঠলো, জলধি আমাকে বেষ্টন করলো, লতাগুল্ম আমার মাথায় জড়াল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার চারপাশের জলরাশি আমাকে ভীত করল, অগাধ জলরাশি আমাকে ঘিরে ধরল; সাগরের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্য্যন্ত উঠিল, জলধি আমাকে বেষ্টন করিল, মৃণাল আমার মস্তকে জড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্যন্ত উঠিল, জলধি আমাকে বেষ্টন করিল, মৃণাল আমার মস্তকে জড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাগরের জল আমাকে গ্রাস করে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গেল; সাগর আমাকে ঘিরে ধরল এবং তার আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাগরের পানি আমাকে গ্রাস করে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গেল; সাগর আমাকে ঘিরে ধরল এবং তার আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলরাশি আমায় গ্রাস করল আমি ডুবে গেলাম অথৈ সাগরে আমার মাথায় জড়িয়ে গেল শৈবালদল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সমুদ্রের জল আমার চারিদিক ঘিরে ধরল| জল আমার মুখ ঢেকে দিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না| ক্রমশঃ আমি গভীর থেকে গভীরতর সমুদ্রে চলে যেতে থাকলাম| সমুদ্রের শৈবাল আমার মাথার চারিদিক জড়িয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলরাশি আমাকে ঘিরে ফেলল, প্রাণ পর্যন্ত উঠল, জলরাশি আমাকে ঘিরে ফেলল, সমুদ্রের উদ্ভিদ আমার মাথায় জড়াল।