Jonah 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পর্বতমালার মূল পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে দুনিয়ার অর্গলগুলো চিরতরে বন্ধ হল; তবুও, হে আমার আল্লাহ্ মাবুদ, তুমি আমার প্রাণকে কূপ থেকে উঠালে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সমুদ্রে পর্বতসমূহের তলদেশ পর্যন্ত ডুবে গেলাম; নিচের পৃথিবী চিরতরে আমাকে বন্দি করল। কিন্তু হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি গভীর গর্ত থেকে আমার প্রাণকে তুলে ধরলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পর্ব্বতগণের মূল পর্য্যন্ত নামিয়া গেলাম; আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল; তথাপি, হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম; আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল; তথাপি, হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ডুবে গিয়ে পাহাড়ের গোড়া পর্যন্ত গেলাম; মৃতস্থান চিরকালের জন্য আমাকে আট্কে রাখল। কিন্তু হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি সেখান থেকে আমাকে উঠিয়ে আনলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ডুবে গিয়ে পাহাড়ের গোড়া পর্যন্ত গেলাম; কবর চিরকালের জন্য আমাকে আট্কে রাখল। কিন্তু হে আমার মাবুদ আল্লাহ্, তুমি সেখান থেকে আমাকে উঠিয়ে আনলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নেমে যাচ্ছিলাম মৃতলোকে, যেখান থেকে বেরিয়ে আসার সকল দুয়ার রুদ্ধ। কিন্তু তবুও হে প্রভু, আমার ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করলে অন্ধকূপ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সমুদ্রের তলদেশে ছিলাম, যেখান থেকে পাহাড়গুলো আরম্ভ হয়েছে| আমি ভেবেছিলাম আমি এই কারাগারে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেছি| কিন্তু প্রভু আমার ঈশ্বর, আমাকে আমার কবরের মধ্য থেকে বের করে আনলেন! ঈশ্বর, আপনি আবার আমাকে জীবন দান করলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পর্বতের গোড়া পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে পৃথিবীর সমস্ত দরজা একেবারে বন্ধ হল; তবুও, হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে গভীর গর্ত থেকে উঠালে।
Recommended Reading