Jonah 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ অবসন্ন হলে আমি মাবুদকে স্মরণ করলাম, আর আমার মুনাজাত তোমার কাছে, তোমার পবিত্র এবাদতখানায় উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল, সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে গেল তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সদাপ্রভু, আমার প্রাণ যখন যায়-যায় হয়ে উঠেছিল তখন আমি তোমাকে মনে করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র ঘরে উঠে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মাবুদ, আমার প্রাণ যখন যায়-যায় হয়ে উঠেছিল তখন আমি তোমাকে মনে করলাম, আর আমার মুনাজাত তোমার কাছে, তোমার পবিত্র ঘরে উঠে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার চেতনা লোপ করে মরণ যখন এগিয়ে আসছিল আমার দিকে তখন হে প্রভু পরমেশ্বর তোমাকে আমি স্মরণ করলাম, আমার মিনতি পৌঁছাল তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিলেন| কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম| প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম| এবং আপনি আপনার পবিত্র মন্দিরৈ আমার প্রার্থনাগুলি শুনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মধ্যে প্রাণ অচেতন হলে আমি সদাপ্রভুকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হল।