Jonah 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমার উদ্দেশে প্রশংসা-গজল সহ কোরবানী করবো; আমি যে মানত করেছি, তা পূর্ণ করবো; মাবুদেরই কাছেই উদ্ধার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি, ধন্যবাদের গান গেয়ে, তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব। আমি যা মানত করেছি, তা আমি পূর্ণ করব। আমি বলব, পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমার উদ্দেশে স্তবধ্বনি সহ বলিদান করিব; আমি যে মানত করিয়াছি, তাহা পূর্ণ করিব; পরিত্রাণ সদাপ্রভুরই কাছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমার উদ্দেশে স্তবধ্বনি সহ বলিদান করিব; আমি যে মানত করিয়াছি, তাহা পূর্ণ করিব; পরিত্রাণ সদাপ্রভুরই কাছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি ধন্যবাদের গান গেয়ে তোমার উদ্দেশে পশু-উৎসর্গ করব। আমি যে মানত করেছি তা পূর্ণ করব। উদ্ধার করা সদাপ্রভুরই কাজ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি শুকরিয়া-কাওয়ালী গেয়ে তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব। আমি যে মানত করেছি তা পূর্ণ করব। উদ্ধার করা মাবুদেরই কাজ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি গাইব তোমার স্তব গান উৎসর্গ করব বলিদান তোমার চরণে পূর্ণ করব আমার সমস্ত মানত, একমাত্র প্রভুই করতে পারেন পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে! প্রভু আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি আপনার প্রশংসা করব ও আপনাকে ধন্যবাদ জানাবো| আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব এবং যেগুলি করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেই সব কাজগুলো আমি করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমার উদ্দেশ্যে ধন্যবাদ সহ বলিদান করব; আমি যে মানত করেছি, তা পূর্ণ করব; পরিত্রান সদাপ্রভুরই কাছে।”