Jonah 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্ তাদের কাজ, তারা যে নিজ নিজ কুপথ থেকে বিমুখ হল, তা দেখলেন, আর তাদের যে অমঙ্গল করবেন বলেছিলেন, সেই বিষয়ে অনুশোচনা করলেন; তা করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর যখন দেখলেন যে তারা কী করেছে এবং কীভাবে তারা তাদের মন্দ আচরণ থেকে মন ফিরিয়েছে, ঈশ্বর মন পরিবর্তন করলেন এবং যে ধ্বংস করার ভয় তাদের দেখিয়েছিলেন তা করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল, তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; তাহা করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল, তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; তাহা করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যা করেছিল এবং কেমন করে তাদের মন্দ পথ থেকে ফিরেছিল তা যখন ঈশ্বর দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে অমংগল করবেন বলেছিলেন তা করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যা করেছিল এবং কেমন করে তাদের খারাপ পথ থেকে ফিরেছিল তা যখন আল্লাহ্ দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে ক্ষতি করবেন বলেছিলেন তা করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাদের আচরণ দেখলেন। তিনি দেখলেন, তারা কুপথ পরিত্যাগ করেছে। তখন ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করলেন, তাদের আর শাস্তি দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে যে সব কাজ করেছে তা ঈশ্বর দেখেছিলেন| ঈশ্ব দেখলেন যে, লোকে খারাপ কাজ করা বন্ধ করেছে| কাজেই ঈশ্ব বদলে গিয়েছিলেন এবং যা ভেবেছিলেন তা করলেন না| লোককে ঈশ্বর শাস্তিও দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈশ্বর তাদের কাজ, তারা যে নিজের নিজের কুপথ থেকে ফিরল, তা দেখলেন, আর তাদের যে অমঙ্গল করবেন বলেছিলেন, সেই বিষয়ে অনুশোচনা করলেন; তা করলেন না।