Jonah 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, তুমি উঠ, নিনেভেতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যা ঘোষণা করতে বলি, তা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি মহানগরী নীনবীতে যাও ও আমি যে বার্তা তোমাকে দেব, তা গিয়ে তুমি ঘোষণা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, তুমি উঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি, তাহা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, তুমি উঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি, তাহা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নীনবীতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নিনেভেতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহানগরী নীনবীতে যাও। আমি তোমায় যা বলে দেব, সেই কথা ঘোষণা কর নগরবাসীর কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ বৃহত শহর নীনবীতে যাও এবং আমি তোম4াকে যা বলি তাই প্রচার কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তুমি ওঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যা ঘোষণা করতে বলি, তা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা কর।”