Jonah 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউনুস নগরে প্রবেশ করতে আরম্ভ করে এক দিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন যে, ‘আর চল্লিশ দিন গত হলে নিনেভে উৎপাটিত হবে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনা নগরে প্রবেশ করে একদিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন, “আজ থেকে চল্লিশ দিন পার হলে নীনবী ধ্বংস হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া এক দিনের পথ গেলেন, এবং ঘোষণা করিলেন, বলিলেন, ‘আর চল্লিশ দিন গত হইলে নীনবী উৎপাটিত হইবে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া এক দিনের পথ গেলেন, এবং ঘোষণা করিলেন, বলিলেন, ‘আর চল্লিশ দিন গত হইলে নীনবী উৎপাটিত হইবে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনা সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নীনবী ধ্বংস হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউনুস সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নিনেভে ধ্বংস হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনা নগরের মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলেন। একদিনের পথ গিয়ে ঘোষণা করলেনঃ চল্লিশ দিনের মধ্যে নীনবী ধ্বংস হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনা শহরটির কেন্দ্র স্থলে গিয়ে জনসাধারণকে দর্মোপদেশ দিতে আরম্ভ করলেন| যোনা বললেন, “আর 40 দিন পর, নীবনী ধ্বংস হয়ে যাবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোনা নগরে প্রবেশ করতে আরম্ভ করে এক দিনের র পথ গেলেন এবং ঘোষণা করলেন, বললেন, “আর চল্লিশ দিন পরে নীনবী ধ্বংস হবে।”