Jonah 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নিনেভে শহরের লোকেরা আল্লাহ্‌র উপরে ঈমান আনলো; তারা রোজা ঘোষণা করলো এবং মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নীনবীবাসীরা ঈশ্বরে বিশ্বাস করল। তারা উপবাস ঘোষণা করল এবং সকলে তাদের মহত্তম জন থেকে শুরু করে নগণ্যতম জন পর্যন্ত, প্রত্যেকে চট পরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নীনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল; তাহারা উপবাস ঘোষণা করিল, এবং মহান্‌ হইতে ক্ষুদ্র পর্য্যন্ত সকলে চট পরিধান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নীনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল; তাহারা উপবাস ঘোষণা করিল, এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নীনবীর লোকেরা ঈশ্বরের কথায় বিশ্বাস করল। তাই তারা উপবাস ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নিনেভের লোকেরা আল্লাহ্‌র কথায় ঈমান আনল। তাই তারা রোজা ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীনবীর অধিবাসীরা ঈশ্বরের কথায় বিশ্বাস করল। অনুতাপে দগ্ধ হয়ে তারা ঠিক করল, ছোট-বড় সকলে চট পরে উপবাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীবনীবাসীরা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়ে বিশ্বাস করল| লোকরা কিছু সময়ের জন্যে খাওয়া দেওয়া বন্ধ করে তাদের পাপ কাজ সম্বন্ধে চিন্তা করল| লোকরা তাদের দুঃখ প্রকাশ করার জন্য বিশেষ ধরণের জামা কাপোড় পরল| শহরের সব লোকরাই তা করল-মহান থেকে সাধারণ সকলেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নীনবীর লোকেরা ঈশ্বরে বিশ্বাস করলো; তারা উপবাস ঘোষণা করল এবং মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত সবাই চট পরল।