Jonah 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নিনেভেতে বাদশাহ্র ও তাঁর রাজ-কর্মচারীদের হুকুমে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করালেন, মানুষ ও গোমেষাদি পশু কেউ কিছু আস্বাদন না করুক, ভোজন বা পানি গ্রহণ না করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা নীনবীতে ঘোষণা করলেন: “রাজা ও তাঁর বিশিষ্ট ব্যক্তি সকলের আদেশ হল এই: “মানুষ অথবা পশু, গোপাল বা মেষপাল, কেউই যেন কোনও কিছুর স্বাদ গ্রহণ না করে; তারা যেন কেউ কিছু ভোজন বা পান না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নীনবীতে রাজার ও তাঁহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নীনবীতে রাজার ও তাঁহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি নীনবীতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই আদেশ ঘোষণা করালেন: “মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিম্বা জল না খাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি নিনেভেতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই হুকুম ঘোষণা করালেন: “মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিংবা পানি না খাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা নীনবী নগরে তিনি ঘোষণা করলেন, মহারাজ এবং তাঁর অমাত্যবৃন্দের নির্দেশ: মানুষ, পশু, গরু কিম্বা ভেড়ার পাল—কেউ-ই কিছু খাবে না, অন্ন-জল গ্রহণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা একটি বিশেষ বার্তা লিথে বার্তাটি শহরে প্রেরন করলেন: রাজা এবং তাঁর শাসকগণের আদেশ: কিছু সময়ের জন্য লোকরা পালকে মাঠে চরতে দেওয়া হবে না| নীবনীতে জীবিত কিছুই কোন খাদ্য বে পানীয় খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নীনবীতে রাজার ও তার অধ্যক্ষদের উদ্দেশ্যে এই কথা উঁচু স্বরে প্রচার করলেন, “মানুষ ও গোমেষাদি পশু কেউ কিছু চেখে না দেখুক, খাওয়া দাওয়া ও জল পান না করুক;