Jonah 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মানুষ ও পশু চট পরে যথাশক্তি আল্লাহ্‌কে ডাকুক, আর প্রত্যেকে নিজ নিজ কুপথ ও নিজ নিজ খারাপ পথ ও দৌরাত্ম্য থেকে ফিরে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মানুষ বা পশু, সকলকেই চট দিয়ে ঢেকে দেওয়া হোক। সকলেই আগ্রহভরে ঈশ্বরকে ডাকুক। তারা তাদের মন্দ আচরণ ও তাদের হিংস্রতা ত্যাগ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেক জন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম্য হইতে ফিরুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেক জন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম্য হইতে ফিরুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুক আর মন্দ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে আল্লাহ্‌কে ডাকুক আর খারাপ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ, পশু নির্বিশেষে সকলকেই চটের পোষাক পরতে হবে এবং সকলকে একাগ্র হয়ে ঈশ্বরকে ডাকতে হবে। প্রত্যেকে কুপথ পরিহার করুক এবং দুষ্কর্ম থেকে নিবৃত্ত হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রত্যেক লোক এবং প্রত্যেক পশু তার দুঃখ প্রকাশ করার জন্য একটি বিশেষ পোশাক পরবে| লোককে ঈশ্বরের কাছে উচ্চস্বরে কাঁদতে হবে| প্রত্যেক লোকের জীবনয়াত্রার পদ্ধতি পরিহর্তন করতে হবে এবং তারা খরাপ কাজ করা বন্ধ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মানুষ ও পশু চট পরে চিত্কার করে ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেকে নিজের নিজের কুপথ ও নিজের নিজের হাতের মন্দ কাজকর্ম থেকে ফিরুক।