Jonah 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হয় তো, আল্লাহ্‌ ক্ষান্ত হবেন, মন পরিবর্তন করবেন ও তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে নিবৃত্ত হবেন, তাতে আমরা বিনষ্ট হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে জানে? ঈশ্বর হয়তো নরমচিত্ত হবেন এবং করুণাবিশিষ্ট হয়ে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে মন পরিবর্তন করবেন, যেন আমরা বিনষ্ট না হই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হয় ত, ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন, ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হয় ত, ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন, ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে জানে হয়তো বা ঈশ্বর মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে জানে হয়তো বা আল্লাহ্‌ মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত রাগ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে হয়তো ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন, প্রশমিত হবে তাঁর ভয়ঙ্কর ক্রোধ, আমাদের আর বিনাশ ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইশ্বরও হয়তো পরিবর্তিত হবেন এবং তিনি যে কাজ করার কথা ভেবেছিলেন তা করবেন না| হয়তো ঈশ্বও বদলে যাবেন এবং ক্রুদ্ধ হবেন না| তাহলে আমরা ক্ষয়প্রাপ্ত হব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হয় তো, ঈশ্বর শান্ত হবেন, অনুশোচনা করবেন ও নিজের ভীষণ রাগ থেকে শান্ত হবেন, তাতে আমরা বিনষ্ট হব না।”