Jonah 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউনুস নগরের বাইরে গিয়ে নগরের পূর্ব দিকে বসে রইলেন; সেখানে তিনি নিজের জন্য একটি কুটির তৈরি করে তার নিচে ছায়াতে বসলেন, নগরের কি দশা হয় দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনা তখন বাইরে গেলেন ও নগরের পূর্বদিকে এক স্থানে বসলেন। সেখানে তিনি নিজের জন্য একটি ছাউনি নির্মাণ করে, তার ছায়ায় বসলেন এবং নগরের প্রতি কী ঘটবে, তা দেখার অপেক্ষায় রইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্ব্বদিকে বসিয়া রহিলেন; সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটীর নির্ম্মাণ করিয়া তাহার নীচে ছায়াতে বসিলেন, নগরের কি দশা হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্বদিকে বসিয়া রহিলেন; সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটির নির্মাণ করিয়া তাহার নিচে ছায়াতে বসিলেন, নগরের কি দশা হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোনা শহরের বাইরে গিয়ে পূর্ব দিকে একটা জায়গায় চালা তৈরী করে তার ছায়ায় বসে রইলেন। শহরের কি দশা হয় তা দেখবার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউনুস শহরের বাইরে গিয়ে পূর্ব দিকে একটা জায়গায় চালা তৈরী করে তার ছায়ায় বসে রইলেন। শহরের কি দশা হয় তা দেখবার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোনা তখন নগর থেকে বেরিয়ে নগরের পূর্ব দিকে একটা জায়গায় গিয়ে বসলেন। সেখানে তিনি একটা চালা তৈরী করলেন আর নগরের কি দশা হয় তা দেখার জন্য তার নীচে বসে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব ব্যাপারের জন্য যোনা ক্রুদ্ধ হয়েই রইলেন| সে জন্য সে শহর থেকে চলে গেলেন| যোনা শহরের কাছেই পূর্বদিকে একটা জায়গায় গিয়ে হাজির হলেন| সেখানে যোনা তার নিজের জন্য একটা আশ্রয় তৈরী করলেন| তখন তিনি সেখানকার ছাউনির তলায় ছায়াতে বসলেন এবং শহরে কি ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোনা নগরের বাইরে গিয়ে নগরের পূর্ব দিকে বসে থাকলেন; সেখানে তিনি নিজের জন্য একটি ঘর তৈরী করে তার নীচে ছায়াতে বসলেন, নগরের কি অবস্থা হয় দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন।