Jonah 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ আল্লাহ্‌ একটি এরণ্ড গাছ নিরূপণ করলেন; আর সেই গাছটি বাড়িয়ে ইউনুসের উপরে আনলেন, যেন তাঁর মাথার উপরে ছায়া হয়, যেন তাঁর কষ্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। আর ইউনুস সেই এরণ্ড গাছটির জন্য বড় খুশি হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু ঈশ্বর সেখানে একটি দ্রাক্ষালতা উৎপন্ন করলেন এবং সেটিকে যোনার মাথার উপর পর্যন্ত বৃদ্ধি করালেন, যেন সেটি তার মাথায় ছায়া দেয় ও তার অস্বস্তির আরাম হয়। দ্রাক্ষালতাটির জন্য যোনা ভীষণ আনন্দিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নিরূপণ করিলেন; আর সেই গাছটী বাড়াইয়া যোনার উপরে আনিলেন, যেন তাঁহার মস্তকের উপরে ছায়া হয়, যেন তাঁহার দুর্ম্মতি হইতে তাঁহাকে উদ্ধার করা হয়। আর যোনা সেই এরণ্ড গাছটীর জন্য বড় আহ্লাদিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নিরূপণ করিলেন; আর সেই গাছটি বাড়াইয়া যোনার উপরে আনিলেন, যেন তাঁহার মস্তকের উপরে ছায়া হয়, যেন তাঁহার দুর্মতি হইতে তাঁহাকে উদ্ধার করা হয়। আর যোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আহ্লাদিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বর সদাপ্রভু সেখানে একটা গাছ জন্মালেন। সেই গাছটা বড় হয়ে যোনার কষ্ট কমাবার জন্য তাঁর মাথায় ছায়া দিতে লাগল। এতে যোনা সেই গাছটার জন্য খুব খুশী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ আল্লাহ্‌ সেখানে একটা গাছ জন্মালেন। সেই গাছটা বড় হয়ে ইউনুসের কষ্ট কমাবার জন্য তাঁর মাথায় ছায়া দিতে লাগল। এতে ইউনুস সেই গাছটার জন্য খুব খুশী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন একটি লতাগাছকে কাজে লাগালেন। তার ছায়াতে যোনা যেন আরামে থাকেন সেইজন্য তিনি সেটির শাখা তাঁর চলার উপর ছড়িয়ে দিলেন। তাতে যোনা খুব খুশী হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৎ‌ক্ষনাৎ‌ প্রভু একটি কুমড়ো গাছ হওয়ার আদেশ দিলেন এবং সেটি যোনার ওপর খুব তাড়াতাড়ি যোনার মাথা ছাড়িয়ে বেড়ে উঠল| তাতে যোনার পক্ষে আরামে থাকবার জন্য একটি ঠাণ্ডা জায়গা তৈরী হল| এই গাছটির জন্য যোনা খুবই খুশি হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ তৈরী করলেন; আর সেই গাছটি বৃদ্ধি করে যোনার উপরে আনলেন, যেন তার মাথার ওপরে ছায়া হয়, যেন তার মন্দ চিন্তা থেকে তাকে উদ্ধার করা হয়। আর যোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আনন্দিত হলেন।