Jonah 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পর দিন সূর্য ওঠার সময় আল্লাহ্ একটি কীট নিরূপণ করলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করলে তা শুকিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পরের দিন ভোরবেলায়, ঈশ্বর একটি কীট পাঠালেন যা দ্রাক্ষালতাটিকে দংশন করলে সেটি শুকিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পর দিন অরুণোদয়কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন, সে ঐ এরণ্ড গাছটীকে দংশন করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পর দিন অরুণোদয়কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পরের দিন ভোরবেলা ঈশ্বর একটা পোকা পাঠালেন; গাছটা সেই পোকায় কাটলে পর সেটা শুকিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পরের দিন ভোরবেলায় আল্লাহ্ একটা পোকা পাঠালেন; গাছটা সেই পোকায় কাটলে পর সেটা শুকিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরের দিন ভোরে ঈশ্বরের ইচ্ছায় লতাটিকে পোকায় কেটে দিল। সেটি শুকিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন সকালে, ঈশ্বর একটি কীটকে ওই গাছটির অংশ খাবার জন্য পাঠালেন| কীটটি গাছটি খেতে আরম্ভ করল এবং গাছটি মরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পরদিন সূর্য্য ওঠার দিনের ঈশ্বর এক পোকা তৈরী করলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করলে তা শুষ্ক হয়ে পড়ল।