Jonah 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্ ইউনুসকে বললেন, তুমি এরণ্ড গাছটির জন্য ক্রোধ করে কি ভাল করছো? তিনি বললেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বর যোনাকে বললেন, “দ্রাক্ষালতাটির জন্য তোমার রাগ করা কি ঠিক হচ্ছে?” যোনা বললেন, “হ্যাঁ ঠিক হচ্ছে, আমি এত রেগে আছি যে, আমি মরে গেলেই ভালো হত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বর যোনাকে কহিলেন, তুমি এরণ্ড গাছটীর নিমিত্ত ক্রোধ করিয়া কি ভাল করিতেছ? তিনি কহিলেন, মৃত্যু পর্য্যন্ত আমার ক্রোধ করাই ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বর যোনাকে কহিলেন, তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভাল করিতেছ? তিনি কহিলেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বর যোনাকে বললেন, “ঐ গাছের বিষয়ে রাগ করা কি তোমার উচিত হচ্ছে?” যোনা বললেন, “তার কারণ আছে। আমি মরণ পর্যন্ত রাগ করে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্ ইউনুসকে বললেন, “ঐ গাছের বিষয়ে রাগ করা কি তোমার উচিত হচ্ছে?” ইউনুস বললেন, “তার কারণ আছে। আমি মরণ পর্যন্ত রাগ করে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁকে বললেন, লতাটি শুকিয়ে যাওয়ায় তোমার এত রাগ করা কি ঠিক হচ্ছে? যোনা বললেন, হ্যাঁ, রাগ হবারই কথা! এরপর আমি আর কিসের জন্য বাঁচব? আমার মরণই ভাল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর যোনাকে বললেন, “তুমি কি মনে কর যে শুধু মাত্র গাছটি মরে যাবার জন্যই তোমার রাগ করা ঠিক হয়েছে?” যোনা উত্তর দিলেন, “হ্যাঁ, আমার রাগ করাই উচিত! আমি এতোই ক্রুদ্ধ যে সরতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈশ্বর যোনাকে বললেন, “তুমি এরণ্ড গাছটির জন্য রাগ করে কি ভালো করছ?” তিনি বললেন, “মৃত্যু পর্যন্ত আমার রাগ করাই ভালো।”