Joshua 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের গোলাম মূসা তোমাদের যে হুকুম দিয়েছিলেন, তা স্মরণ কর; তিনি বলেছিলেন, তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদের বিশ্রাম দিচ্ছেন, আর এই দেশ তোমাদের দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভুর দাস মোশি তোমাদের যে আদেশ দিয়েছিলেন, তোমরা তা স্মরণ করো: ‘সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের বিশ্রাম দিচ্ছেন ও এই ভূমি তোমাদের অধিকারস্বরূপ দিয়েছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা দিয়াছিলেন, তাহা স্মরণ কর; তিনি বলিয়াছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে বিশ্রাম দিতেছেন, আর এই দেশ তোমাদিগকে দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা দিয়াছিলেন, তাহা স্মরণ কর; তিনি বলিয়াছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে বিশ্রাম দিতেছেন, আর এই দেশ তোমাদিগকে দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর দাস মোশি যে প্রতিজ্ঞা তোমাদের কাছে করেছিলেন তা তোমরা মনে করে দেখ। তিনি বলেছিলেন, ‘তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব কিছু থেকে তোমাদের বিশ্রাম দিয়েছেন এবং এই দেশটাও তোমাদের দিয়েছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের গোলাম মূসা যে ওয়াদা তোমাদের কাছে করেছিলেন তা তোমরা মনে করে দেখ। তিনি বলেছিলেন, ‘তোমাদের মাবুদ আল্লাহ্ সব কিছু থেকে তোমাদের বিশ্রাম দিয়েছেন এবং এই দেশটাও তোমাদের দিয়েছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর সেবক মোশির আদেশ স্মরণ কর। তিনি তোমাদের বলেছিলেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বসতির জন্য এই এলাকা তোমাদের দেবেন এবং ঘুচিয়ে দেবেন সকল ক্লান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনে রেখো প্রভুর দাস মোশি তোমাদের কি বলেছেন| তিনি বলেছিলেন, প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের থাকার জন্য জায়গা দেবেন| প্রভুই তোমাদের সেই দেশ দান করবেন| বস্তুত, যর্দন নদীর পূর্ব তীরের দেশটি ইতিমধ্যেই মোশি তোমাদের সম্প্রদান করেছেন| তোমাদের স্ত্রী-পুত্ররা, তোমাদের পশুরা সেখানে থাকবে| কিন্তু তোমাদের সৈন্যরা যেন অবশ্যই তোমাদের ভাইদের নিয়ে যর্দন নদী পেরিয়ে যায়| যুদ্ধের জন্য সকলেই তৈরী থেকো| সে দেশের দখল নিতে তাদের সর্বপ্রকার সাহায্য কোরো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দাস মোশি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছিলেন, তা স্মরণ কর; তিনি বলেছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বিশ্রাম দিচ্ছেন, আর এই দেশ তোমাদেরকে দেবেন।