Joshua 1:14 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা জর্ডানের পূর্বপারে তোমাদের যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রী, পুত্র কন্যা ও সমস্ত পশু সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের ভাইদের অগ্রবর্তী হিসেবে পার হয়ে যাবে ও তাদের সাহায্য করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডন নদীর পূর্বদিকে মোশি তোমাদের যে ভূমি দিয়েছেন, সেখানে তোমাদের স্ত্রী, সন্তানসন্ততি ও পশুপাল থাকতে পারে, কিন্তু তোমাদের সমস্ত যোদ্ধা, সম্পূর্ণ সশস্ত্র হয়ে তোমাদের ভাইদের সামনে সামনে অবশ্য জর্ডন নদী পার হয়ে যাবে। তোমরা তোমাদের ভাইদের সাহায্য করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদিগকে যে দেশ দিয়াছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকিবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অগ্রে অগ্রে পার হইয়া যাইবে ও তাহাদের সাহায্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যর্দনের পূর্বপারে তোমাদিগকে যে দেশ দিয়াছেন, তোমাদের স্ত্রীলোক, বালক-বালিকা ও পশুগণ সেই দেশে থাকিবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান বীর, সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতৃগণের অগ্রে অগ্রে পার হইয়া যাইবে ও তাহাদের সাহায্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দনের পূর্ব দিকের যে জায়গাটা মোশি তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের স্ত্রী, ছেলেমেয়ে এবং পশুপাল থাকতে পারবে, কিন্তু তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে তাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তোমাদের ভাইদের আগে আগে নদী পার হয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডানের পূর্ব দিকের যে জায়গাটা মূসা তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের স্ত্রী, ছেলেমেয়ে এবং পশুপাল থাকতে পারবে, কিন্তু তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে তাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তোমাদের ভাইদের আগে আগে নদী পার হয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি জর্ডনের পূর্বতীরে যে দেশ তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের পত্নীরা, নাবালক সন্তানসন্ততি ও পশুপাল থাকবে, কিন্তু তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সকলেই সশস্ত্র হয়ে তোমাদের জ্ঞাতিভাইদের পুরোভাগে যাবে এবং তাদের সাহায্য করবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদেরকে যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান্ বীর, সসজ্জ হয়ে তোমাদের ভ্রাতৃগণের আগে আগে পার হয়ে যাবে ও তাহাদের সাহায্য করবে।