Joshua 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ইউসাকে জবাবে বললো, আপনি আমাদের যা যা হুকুম করেছেন, সেসব আমরা পালন করবো; আপনি আমাদের যে কোন স্থানে পাঠাবেন সেখানে আমরা যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখন যিহোশূয়কে উত্তর দিল, “আপনি আমাদের যে সমস্ত আদেশ দিয়েছেন, আমরা সেগুলি পালন করব, আর আপনি আমাদের যেখানে পাঠাবেন, আমরা সেখানেই যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যিহোশূয়কে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন, সে সকল আমরা করিব; আপনি আমাদিগকে যে কোন স্থানে পাঠাইবেন, সেইখানে আমরা যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যিহোশূয়কে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন, সেই সকল আমরা করিব; আপনি আমাদিগকে যে কোন স্থানে পাঠাইবেন, সেখানে আমরা যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদের যে সব আদেশ দিয়েছেন তা আমরা পালন করব আর আমাদের যেখানে পাঠাবেন সেখানেই যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা ইউসাকে বলল, “আপনি আমাদের যে সব হুকুম দিয়েছেন তা আমরা পালন করব আর আমাদের যেখানে পাঠাবেন সেখানেই যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যিহোশূয়কে বলল, আপনার সমস্ত আদেশ আমরা পালন করব, যখন যেখানে পাঠাবেন আমরা সেখানেই যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয়র কথার উত্তরে লোকরা বলল, “আপনি যা আদেশ করবেন, আমরা সবই পালন করব| যেখানে যেতে বলবেন যাব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদেরকে যা কিছু আজ্ঞা করেছেন, সে সমস্তই আমরা করব; আপনি আমাদের যে কোন জায়গায় পাঠাবেন, সেই জায়গায় আমরা যাব।