Joshua 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সমস্ত বিষয়ে যেমন মূসার কথা মেনে চলতাম, তেমনি আপনার কথা মেনে চলবো; কেবল আপনার আল্লাহ্‌ মাবুদ যেমন মূসার সহবর্তী ছিলেন, তেমনি আপনারও সহবর্তী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যেমন মোশির সমস্ত কথা শুনতাম, তেমনই আপনারও আদেশ পালন করব। শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গে থাকুন, যেমন তিনি মোশির সঙ্গে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সর্ব্ববিষয়ে যেমন মোশির কথা শুনিতাম, তেমনি আপনার কথা শুনিব; কেবল আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সহবর্ত্তী ছিলেন, তেমনি আপনারও সহবর্ত্তী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সর্ব বিষয়ে যেমন মোশির কথা শুনিতাম, তেমনি আপনার কথা শুনিব; কেবল আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সহবর্তী ছিলেন, তেমনি আপনারও সহবর্তী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যেমন মোশির সব কথা মেনে চলতাম, আপনার বেলায়ও তা-ই করব। আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সংগে ছিলেন তেমনি যেন আপনার সংগেও থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যেমন মূসার সব কথা মেনে চলতাম, আপনার বেলায়ও তা-ই করব। আপনার মাবুদ আল্লাহ্‌ যেমন মূসার সংগে ছিলেন তেমনি যেন আপনার সংগেও থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির সমস্ত নির্দেশ আমরা যেমন পালন করতাম তেমনি আপনার নির্দেশও পালন করব। আপনার আরাধ্য প্রভু পরমেশ্বর যেমন মোশির সঙ্গে ছিলেন, তেমনি আপনার সঙ্গেও থাকুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা বলবেন মেনে চলব, যেমন ভাবে মোশির আদেশ আমরা মেনে চলতাম| আমরা শুধু প্রভুর কাছে একটা জিনিসই চাইব| আমরা চাই প্রভু আপনার ঈশ্বর যেন আপনার সঙ্গে সর্বদাই বিরাজ করেন, যেমন মোশির সঙ্গে তিনি সর্বদাই থাকতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সমস্ত বিষয়ে যেমন মোশির কথা শুনতাম, তেমনি আপনার কথাও শুনব; শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি আপনারও সঙ্গে সঙ্গে থাকুন।