Joshua 1:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করবে এবং আপনার নির্দেশিত সমস্ত কথা না শুনবে, তার প্রাণদণ্ড হবে; আপনি কেবল বলবান হোন ও সাহস করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ আপনার আদেশের বিদ্রোহী হয়, আপনি যা কিছু আদেশ দেন তা পালন না করে, তার প্রাণদণ্ড হবে। শুধু আপনি শক্তিশালী ও সাহসী হোন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিবে, এবং আপনার আজ্ঞাপিত সকল কথা না শুনিবে, তাহার প্রাণদণ্ড হইবে; আপনি কেবল বলবান হউন ও সাহস করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিবে, এবং আপনার আজ্ঞাপিত সকল কথা না শুনিবে, তাহার প্রাণদণ্ড হইবে; আপনি কেবল বলবান হউন ও সাহস করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি আপনার কোন আদেশের বিরুদ্ধে গিয়ে আপনার কথামত না চলে তবে তাকে মেরে ফেলা হবে। আপনি শুধু শক্তিশালী হন এবং সাহস করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি আপনার কোন হুকুমের বিরুদ্ধে গিয়ে আপনার কথামত না চলে তবে তাকে হত্যা করা হবে। আপনি শুধু শক্তিশালী হন এবং সাহস করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ আপনার আদেশ অমান্য করে কিংবা আপনার বিরুদ্ধাচারণ করে তাকে আমরা হত্যা করবই| আপনি কেবল বলবান ও সাহসী হোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধে যাবে এবং আপনার আজ্ঞার অবাধ্য হবে, তাঁর প্রাণদণ্ড হবে, আপনি শুধু বলবান হন ও সাহস করুন।”