Joshua 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গোলাম মূসার মৃত্যু হয়েছে; এখন উঠ, তুমি এ সব লোক নিয়ে এই জর্ডান নদী পার হও এবং তাদের অর্থাৎ বনি-ইসরাইলদের আমি যে দেশ দিচ্ছি, সেই দেশে যাত্রা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার দাস মোশির মৃত্যু হয়েছে। এখন তবে, তুমি ও এই সমস্ত লোকজন, তোমরা জর্ডন নদী অতিক্রম করে, যে দেশ আমি ইস্রায়েলীদের দিতে চলেছি, সেই দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দাস মোশির মৃত্যু হইয়াছে; এখন উঠ, তুমি এই সমস্ত লোক লইয়া এই যর্দ্দন পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণকে আমি যে দেশ দিতেছি, সেই দেশে যাত্রা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দাস মোশির মৃত্যু হইয়াছে; এখন উঠ, তুমি এই সমস্ত লোক লইয়া এই যর্দন পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণকে আমি যে দেশ দিতেছি, সেই দেশে যাত্রা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার দাস মোশির মৃত্যু হয়েছে। সেইজন্য এখন তুমি ও এই সব ইস্রায়েলীয়েরা ঐ যর্দন নদী পার হয়ে যাবার জন্য প্রস্তুত হও এবং যে দেশ আমি ইস্রায়েলীয়দের দিতে যাচ্ছি সেখানে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার গোলাম মূসার মৃত্যু হয়েছে। সেইজন্য এখন তুমি ও এই সব বনি-ইসরাইলরা ঐ জর্ডান নদী পার হয়ে যাবার জন্য প্রস্তুত হও এবং যে দেশ আমি বনি-ইসরাইলদের দিতে যাচ্ছি সেখানে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দাস মোশি পরলোকগত, এখন তুমি উদ্যোগী হয়ে ইসরায়েলীয়দের নিয়ে জর্ডন পার হও এবং এদের যে দেশ আমি দেব সেই দেশে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার দাস মোশি মারা গেছে| এখন তুমি এই সব লোকদের নিয়ে যর্দন নদী পেরিয়ে যাও| তোমাদের সেই দেশে যেতে হবে যেটা আমি তোমাদের ইস্রায়েলবাসীদের দিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার দাস মোশির মৃত্যু হয়েছে; এখন ওঠ, তুমি এই সমস্ত লোকদের নিয়ে এই যর্দ্দন নদী পার হও এবং তাদেরকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানদের আমি যে দেশ দেব, সেই দেশে যাও।