Joshua 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মরুভূমি ও এই লেবানন থেকে মহানদী, ফোরাত নদী পর্যন্ত হিট্টিয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সীমা বিস্তৃত হবে এই মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং মহানদী ইউফ্রেটিস থেকে—হিত্তীয়দের সমস্ত দেশ—পশ্চিমদিকে ভূমধ্যসাগর পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রান্তর ও এই লিবানোন হইতে মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ, এবং সূর্য্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রান্তর ও এই লিবানোন হইতে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ, এবং সূর্যের অস্ত গমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দেশ হবে মরু-এলাকা থেকে লেবানন পর্যন্ত এবং পূর্বে মহানদী ইউফ্রেটিস ও পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত, অর্থাৎ হিত্তীয়দের গোটা এলাকাটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দেশ হবে মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং পূর্বে মহানদী ফোরাত ও পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত, অর্থাৎ হিট্টীয়দের গোটা এলাকাটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিত্তীয়দের সমস্ত জমি, মরুভূমি এবং লিবানোন থেকে শুরু করে মহানদী (ফরাৎ নদী) পর্যন্ত তোমাদের হবে| এখান থেকে পশ্চিমে ভূমধ্যসাগর, (যেখানে সূর্য অস্তাচলে নামে) সমস্ত ভূখণ্ডই জেনো তোমার হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুভূমি ও এই লিবানোন থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্য্যের অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।