Joshua 1:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না; আমি যেমন মূসার সহবর্তী ছিলাম, তেমনি তোমার সহবর্তী থাকব; আমি তোমাকে ছাড়ব না ও তোমাকে ত্যাগ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সমস্ত জীবনকালে কেউই তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে কখনও ছেড়ে দেব না, কখনও পরিত্যাগ করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না; আমি যেমন মোশির সহবর্ত্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্ত্তী থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না; আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব; আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যতদিন বেঁচে থাকবে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও থাকব; আমি কখনও তোমাকে ছেড়ে যাব না কিম্বা ত্যাগ করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যতদিন বেঁচে থাকবে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন মূসার সংগে ছিলাম তেমনি তোমার সংগেও থাকব; আমি কখনও তোমাকে ছেড়ে যাব না কিংবা ত্যাগ করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কোনদিন তোমাকে প্রতিহত করতে পারবে না। আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব, আমি তোমাকে পরিত্যাগ করব না বা তোমার প্রচেষ্টা ব্যর্থ হতে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির সঙ্গে আমি যেমন ছিলাম তোমার সঙ্গেও আমি ঠিক তেমনি থাকব| কেউ তোমাকে কোন দিন রুখতে পারবে না| আমি তোমাকে ছেড়ে কখনই যাব না| আমি তোমাকে কখনই ত্যাগ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না; আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনই তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে একা ছাড়ব না বা তোমাকে ত্যাগ করব না।