Joshua 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বলবান হও ও সাহস কর; কেননা যে দেশ দিতে এদের পূর্বপুরুষদের কাছে আমি শপথ করেছি তা তুমি এই লোকদেরকে অধিকার করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি শক্তিশালী ও সাহসী হও, কারণ আমি যে দেশ দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, তুমি এই লোকদের নেতৃত্ব দিয়ে তা অধিকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলবান হও ও সাহস কর; কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলবান হও ও সাহস কর; কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি শক্তিশালী হও, মনে সাহস আন, কারণ যে দেশ দেবার কথা আমি এই লোকদের পূর্বপুরুষদের কাছে শপথ করে বলেছিলাম, সেই দেশ এই লোকদের অধিকার হিসাব তোমাকেই ভাগ করে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি শক্তিশালী হও, মনে সাহস আন, কারণ যে দেশ দেবার কথা আমি এই লোকদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়ে বলেছিলাম, সেই দেশ এই লোকদের অধিকার হিসাব তোমাকেই ভাগ করে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহোশূয়, শক্তিমান হও, সাহসী হও| তুমি এই লোকদের এমন ভাবে নেতৃত্ব দেবে, যাতে তারা নিজেদের দেশ অধিকার করতে পারে| আমি যে তাদের পিতৃপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এ দেশ তাদের হাতে তুলে দিয়ে যাব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বলবান হও ও সাহস কর; কারণ যে দেশ দিতে এদের পিতৃপুরুষদের কাছে আমি শপথ করেছি, তা তুমি এই লোকদেরকে অধিকার করাবে।