Joshua 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার গোলাম মূসা তোমাকে যে শরীয়ত হুকুম করেছে, তুমি সেসব শরীয়ত যত্নপূর্বক পালন কর; তা থেকে ডানে বা বামে ফিরবে না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্ব্বক চলিতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধ। আমার দাস মোশি তোমাকে যে আইন-কানুন দিয়ে গেছে সেই সব আইন-কানুন পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটুও এদিক ওদিক সরবে না। এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধ। আমার গোলাম মূসা তোমাকে যে শরীয়ত দিয়ে গেছে সেই সব শরীয়ত পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটুও এদিক ওদিক সরবে না। এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আর একটি বিষয়েও তোমাকে শক্ত ও সাহসী হতে হবে| আমার দাশ মোশি যে নির্দেশগুলি দিয়ে গেছে, সেগুলি অবশ্যই তোমাকে মেনে চলতে হবে| তুমি যদি তার নীতি হুবহু মেনে চলো, তবে সব কাজেই তোমার সাফল্য নিশ্চিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলবান ও সাহসী হও; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করেছে, তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন কর, সেই সমস্ত থেকে ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না, যেন তুমি যে কোন স্থানে যাও, সেখানে সফল হও।