Joshua 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মুখ থেকে এই শরীয়ত কিতাব বিচ্যুত না হোক; তার মধ্যে যা যা লেখা আছে, যত্নপূর্বক সেসব অনুযায়ী কাজ করার জন্য তুমি দিনরাত তা ধ্যান কর; কেননা তা করলে তোমার উন্নতি হবে ও তুমি বুদ্ধিপূর্বক চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো; দিনরাত এ নিয়ে ধ্যান কোরো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে, তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধিশালী ও কৃতকার্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মুখ হইতে এই ব্যবস্থাপুস্তক বিচলিত না হউক; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্ব্বক সেই সকলের অনুযায়ী কর্ম্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্ব্বক চলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হউক; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পার সেইজন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই তৌরাত কিতাবের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পার সেইজন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার উন্নতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি পুস্তকে যা-যা লেখা আছে সর্বদাই সে সব মনে রেখো| ঐ পুস্তক দিন রাত পাঠ করো| তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে| যদি এই কাজ সম্পূর্ণভাবে করতে পার তাহলে তুমি বুদ্ধিমানের মত চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক; এর মধ্যে যা কিছু লেখা আছে, যত্নের সঙ্গে, সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে তুমি দিন রাত তা গভীরভাবে ধ্যান কর, কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে।