Joshua 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কি তোমাকে হুকুম দিই নি? তুমি বলবান হও ও সাহস কর, ভয় কোরো না কিংবা নিরাশ হোয়ো না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার আল্লাহ্ মাবুদ তোমার সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হোয়ো না; হতাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। ভয় কোরো না কিম্বা নিরাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সংগে থাকবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে হুকুম দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। ভয় কোরো না কিংবা নিরাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার মাবুদ আল্লাহ্ তোমার সংগে থাকবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি| তাই বলছি ভয় পেও না| তুমি যেখানেই যাও, প্রভু, তোমার ঈশ্বর, তোমার সঙ্গে রয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, ত্রাসযুক্ত কি নিরাশ হয়ো না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।