Joshua 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমের বাদশাহ্‌ অদোনী-সিদ্দিক যখন শুনতে পেলেন, ইউসা অয় অধিকার করে নিঃশেষে বিনষ্ট করেছেন, জেরিকো ও সেই স্থানের বাদশাহ্‌র প্রতি যেমন করেছিলেন, অয়ের ও সেই স্থানের বাদশাহ্‌র প্রতিও তেমনি করেছেন এবং গিবিয়োন-নিবাসীরা ইসরাইলের সঙ্গে সন্ধি করে তাদের সঙ্গে আছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে জেরুশালেমের রাজা অদোনী-ষেদক শুনতে পেলেন যে যিহোশূয় অয় দখল করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছেন, যিরীহো ও সেখানকার রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, অয় ও সেখানকার রাজার প্রতিও সেরকমই করেছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সঙ্গে এক মৈত্রীচুক্তি করেছে ও তাদের মিত্রশক্তি হয়ে উঠেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমের রাজা অদোনী-ষেদক যখন শুনিলেন, যিহোশূয় অয় হস্তগত করিয়া নিঃশেষে বিনষ্ট করিয়াছেন, যিরীহো ও তথাকার রাজার প্রতি যেমন করিয়াছিলেন, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিয়াছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের মধ্যবর্ত্তী হইয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমের রাজা অদোনী-ষেদক যখন শুনিলেন, যিহোশূয় অয় হস্তগত করিয়া নিঃশেষে বিনষ্ট করিয়াছেন, যিরীহো ও তথাকার রাজার প্রতি যেমন করিয়াছিলেন, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিয়াছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের মধ্যবর্তী হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের রাজা অদোনী-ষেদক শুনতে পেলেন যে, যিহোশূয় অয় শহরটা অধিকার করে নিয়ে তা একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি যিরীহো ও তার রাজার দশা যা করেছিলেন অয় ও তার রাজার দশাও তা-ই করেছেন। তিনি আরও শুনলেন যে, গিবিয়োনীয়েরা ইস্রায়েলীয়দের সংগে সন্ধি করেছে এবং তারা তাদের সংগে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের বাদশাহ্‌ অদোনী-সিদ্দিক শুনতে পেলেন যে, ইউসা অয় শহরটা অধিকার করে নিয়ে তা একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি জেরিকো ও তার বাদশাহ্‌র দশা যা করেছিলেন অয় ও তার বাদশাহ্‌র দশাও তা-ই করেছেন। তিনি আরও শুনলেন যে, গিবিয়োনীয়রা বনি-ইসরাইলদের সংগে সন্ধি করেছে এবং তারা তাদের সংগে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের অধিপতি অদোনি-সেদক শুনতে পেলেন যে যিহোশূয় অয় নগরী অধিকার করে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। যিরিহো ও তার অধিপতির ও যে দশা তিনি করেছিলেন, অয় এবং তার অধিপতিদেরও যে দশা তিনি করেছিলেন, অয় এবং তার অধিপতিদেরও তিনি সেই দশাই করেছেন। গিবিয়োনের লোকেরা ইসরায়েলীদের সঙ্গে সন্ধি স্থাপন করেছে ও তাদের সঙ্গেই রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় জেরুশালেমের রাজা ছিল অদোনীষেদক| রাজা জানতে পেরেছিল যে, যিহোশূয় অয় শহরকে পরাস্ত করেছিলেন এবং ধ্বংস করে দিয়েছেন| সে জানতে পারল যিরীহো আর সে দেশের রাজারও একই হাল করেছিলেন যিহোশূয়| সে এটাও জেনেছিল, গিবিয়োনের লোকরা ইস্রায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে| তারা জেরুশালেমের খুব কাছাকাছিই রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরুশালেমের রাজা অদোনী-ষেদক যখন শুনলেন, যিহোশূয় অয় অধিকার করে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন, যিরীহো ও সেখানকার রাজার প্রতি যেমন করেছিলেন, অয়ের ও সেখানের রাজার প্রতিও একই করেছেন এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সঙ্গে সন্ধি করে তাদের মধ্য বসবাস করছে;