Joshua 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে যেদিন মাবুদ বনি-ইসরাইলদের হাতে আমোরীয়দের তুলে দেন, সেদিন ইউসা মাবুদের কাছে নিবেদন করলেন; আর তিনি ইসরাইলের সাক্ষাতে বললেন, সূর্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন উপত্যকাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন সদাপ্রভু ইমোরীয়দের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন, যিহোশূয় সমস্ত ইস্রায়েলের সামনে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন: “সূর্য, তুমি গিবিয়োনে স্থির হয়ে দাঁড়াও, আর চাঁদ, তুমি দাঁড়াও অয়ালোন উপত্যকায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন; আর তিনি ইস্রায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন; আর তিনি ইস্রায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন সদাপ্রভু ইস্রায়েলীয়দের হাতে ইমোরীয়দের তুলে দিলেন সেই দিন ইস্রায়েলীয়দের সামনেই যিহোশূয় সদাপ্রভুকে বললেন, “হে সূর্য, গিবিয়োনের উপর তুমি স্থির হয়ে দাঁড়াও, হে চাঁদ, অয়ালোন উপত্যকায় তুমি গিয়ে দাঁড়াও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন মাবুদ বনি-ইসরাইলদের হাতে আমোরীয়দের তুলে দিলেন সেই দিন বনি-ইসরাইলদের সামনেই ইউসা মাবুদকে বললেন, “হে সূর্য, গিবিয়োনের উপর তুমি স্থির হয়ে দাঁড়াও, হে চাঁদ, অয়ালোন উপত্যকায় তুমি গিয়ে দাঁড়াও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যে দিন ইসরায়েলীদের হাতে ইমোরীদের সমর্পণ করলেন, সেদিন যিহোশূয় প্রভু পরমেশ্বরের কাছে আবেদন জানালেন আর ইসরায়েলীদের সাক্ষাতে বললেনঃ “ হে সূর্য, স্থির হয়ে থাক গিবিয়োনের আকাশে, চন্দ্র, তুমি স্থির হও আয়ালোন উপত্যকায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন প্রভু ইস্রায়েলের কাছে ইমোরীয়দের পরাজয় ঘটালেন| সেই দিন যিহোশূয় প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং তারপর সমস্ত ইস্রায়েলবাসীদের সামনে আদেশ করলেন: “হে সূর্য, তুমি গিবিয়োনের উপরে থামো| আর হে চন্দ্র, তুমি অয়ালোন উপত্যকায় স্থির হয়ে থাকো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সামনে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে অনুরোধ করলেন; আর তিনি ইস্রায়েলের সামনে বললেন, “সূর্য্য, তুমি স্থির হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন উপত্যকায়।”